`বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে` এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও জনসচেতনা সৃষ্টি করতে সচেতনামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টার সময় জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জীবননগর বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোছা. জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারন করেছে। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন করতে হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম