চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে হাসিনা মমতাজ যোগদান করেছেন।
গতকাল বুধবার বিকেলে তিনি জীবননগরে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন শেষে জীবননগরে ইউএনও হিসেবে যোগদান করেছেন।
তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। সংসার জীবনে তিনি দু'সন্তানের জননি। তিনি মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম