বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

>> চলতি বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন : ইসি

>> আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

>> সিএনএনসহ ৩ গণমাধ্যমে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-07-09 19:11:15
জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার সাথে থাকা রুবেল হোসেন (৩৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। 

নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। আহত রুবেল হোসেন একই উপজেলার ব্যাপারী পাড়ার গোলাম রসূলের ছেলে।

 রোববার (৯ জুলাই) সন্ধ্যা ৬ টার সময় জীবননগর উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের নিকট ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আন্দুলবাড়ীয়া বাজার থেকে বিপ্লব ও রুবেল মোটরসাইকেলযোগে সন্তোষপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। তাঁরা একতারপুর বাওড়ের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনে বসা বিপ্লব হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেল চালক রুবেল হোসেন গুরুতর আহত হন। আহত রুবেল হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম