বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় এক কে‌জি সোনার বারসহ এক কারবারি আটক


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-24 14:25:15
চুয়াডাঙ্গায় এক কে‌জি সোনার বারসহ এক কারবারি আটক

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে সোনা পাচা‌রের সময় প্রায় এক কে‌জি ওজ‌নের সোনার বারসহ ত‌রিকুল ইসলাম (৩২) না‌মে এক পাচারকা‌রি‌কে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ বি‌জি‌বি।

 শ‌নিবার সকাল সাড়ে ১০ টার দি‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বি‌জি‌বি সদস্যরা অ‌ভিযান চা‌লি‌য়ে ওই সোনাসহ পাচারকা‌রি‌কে আটক করেছে।আটককৃত সোনা পাচারকা‌রি ত‌রিকুল একই থানার পারকৃষ্ণপুর গ্রা‌মের শুকুর আলীর ছে‌লে।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে গণমাধ্যম কর্মীদেরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৮ নম্বর হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা পাঁকা রাস্তার পার্শে অবস্থান করে। সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে এক ব্যক্তি পাঁয়ে হেটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এসময় সে দৌ‌ড়ে পা‌লানোর চেষ্টা কর‌লে বি‌জি‌বি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকায়িত সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৮১৬ গ্রাম।

এ বিষয়ে নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম