বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-21 17:02:15
জীবননগরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দূর্ঘটনায় জাহিদ হাসান রিয়াজ (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

 নিহত রিয়াজ দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে ও উথলী ডিগ্রি কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

 বুধবার (২১ জুন) বেলা ১২ টায় জীবননগর উপজেলার সন্তোসপুর বাসস্ট্যান্ডের নিকট এ দূর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে মোটরসাইকেলযোগে দর্শনা থেকে  খালার বাড়ি জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে যাচ্ছিলেন রিয়াজ। সে আন্দুলবাড়ীয়া সড়কের সন্তোসপুর বাসস্ট্যান্ডের অদূরে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার্ড করেন। যশোর নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম