বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্যানে চার্জ দিতে গিয়ে চালক নিহত


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-17 16:42:45
চুয়াডাঙ্গার জীবননগরে ভ্যানে চার্জ দিতে গিয়ে চালক নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হোসেন (২২) নামে এক চালক নিহত হয়েছে। 

শুক্রবার দিনগত রাত ১ টার সময় জীবননগর পৌর এলাকার গোপালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।এনামুল হোসেন জীবননগর পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, এনামুল পেশায় একজন ভানচালক। শুক্রবার দিনগত রাত ১২ থেকে ১টার মধ্যে যেকোনো সময় তার চার্জার ভ্যানের ব্যাটারি চার্জ দিতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিদ্যুৎস্পৃষ্টের সময় বাড়ির কোনো লোকজন বুঝতে পারেনি। রাত ১টার সময় তার পরিবারের লোকজন দেখে এনামুল হোসেন চার্জ দেওয়ার জায়গায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।। 

তিনি আরও জানান, নিহতর মরদেহ পরিবারের কাছে আছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা লিপিবদ্ধ করা হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম