বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

পারিবারিক কলহ: নিজ স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রী জেলে


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-11 16:24:00
পারিবারিক কলহ: নিজ স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রী জেলে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফল ব্যবসায়ী বাবর আলী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিজের স্বামীকে কুপিয়ে হত্যা করেন স্ত্রী মহিমা খাতুন। পরে সাজান হত্যাকাণ্ডের নাটক। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে দর্শনা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে ফল ব্যবসায়ী বাবর আলীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় শনিবার বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই সাবের আলী। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে ঘটনার বিভিন্ন পারিপার্শ্বিকতা ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিহতের স্ত্রী আসামী মহিমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। পরে বসত বাড়ীর শয়ন কক্ষের খাটের নিচ থেকে নিজেই হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়াটি বের করে দেন মহিমা খাতুন। কিন্তু ঘটনার দিন হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে নিহতের স্ত্রী মহিমা খাতুন বলেন, ঘটনার সময় সে ও তার ছেলে ঘরের ভেতর ঘুমাচ্ছিলেন। তাঁর স্বামী বারান্দায় ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে তার স্বামীকে ডেকে উঠানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে অজ্ঞাত কয়েক ব্যক্তি। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যান তারা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবর আলীকে মৃত ঘোষণা করেন। 

সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, মূলত ঘটনার দিন রাতে পারিবারিক কলহের জেরে বাবর আলীর সাথে তাঁর স্ত্রী মহিমা খাতুনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবর আলীর কাছে থাকা ধারালো হাসুয়া কেড়ে নিয়ে তার গলায় কোপ মারেন মহিমা খাতুন। পরে তার স্বামীকে অজ্ঞাত তিন ব্যক্তি হত্যা করেছে বলে নাটক সাজান তিনি। আজ বিকেলে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম