আলমডাঙ্গাতে জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার ৩ই জুন সকাল দশটার সময় আলমডাঙ্গা বণিক সমিতির অফিসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মফস্বল পর্যায়ে সুস্থ ধারায়- স্বচ্ছ সাংবাদিকতার লক্ষ্যে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকরা বলেন একজন সাংবাদিক সমাজের দর্পণ। তার লেখনির মাধ্যমে সমাজের জঞ্জাল পরিষ্কার করে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিতে হবে জাতিকে।
সত্যের সন্ধানে দুর্বার গতিতে জয়ধ্বনি গাইতে গাইতে খরস্রোতা নদীর মত এগিয়ে যাইতে হবে। সাংবাদিক একটা রিক্সের পেশা তাই ভয়কে জয় করে সত্যের সন্ধানে কলম ধরে নবীন- প্রবীণ একসাথে মিলে এই দেশটাকে গড়ার দৃহ প্রত্যয়ে এগিয়ে যেতে হবে ।
এ সময় সিনিয়র সাংবাদিকরা বলেন, প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময় হতাশায় ডুবে। তখন নিজের সম্পর্কে নিজের ধারনাই পাল্টে যায়। সেই মুহুর্তে একজন মানুষের বড় ধরনের অনুপ্রেরণা প্রয়োজন । সবার আশেপাশে সবসময় ভালো মানুষ থাকে না, যে তাকে সঠিক পরামর্শ দিবে। তাই ভেঙে পড়া যাবে না আপদে-বিপদে একে অন্যের পাশে থেকে একটা পরিবার হিসেবে সুষ্ঠ ধারায় সাংবাদিকতা করতে হবে । আর সিনিয়র সাংবাদিকরা সবসময় পাশে আছে এবং থাকবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক রহমান মুকুল,ফিরোজ ইফতেখার, ইউনুস আলী মন্ডল,আনোয়ার রশিদ সাগর,প্রশান্ত বিশ্বাস , মানোয়ার, নাহিদ হাসান,সোহেল, শাওন, সন্জু, রাজিব,সাইদুল,আল-আমিন,এখলাছ, জাহাঙ্গীর আলম,রোকন,আশরাফুল,অরুপ,সুজ,সাইফুল,বুলবুল, রফিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম