বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে দেড়লাখ ইউ এস ডলার ও দশ হাজার ইউরোসহ পাচারকারী আটক


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-03 15:55:45
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে দেড়লাখ ইউ এস ডলার ও দশ হাজার ইউরোসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 শনিবার (৩ জুন) সকাল ১০ টার সময় দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে এসব ইউএস ডলার ও ইউরোসহ ওই পাচারকারীকে আটক করা হয়। আটক শেখ তপন (২৬) ঢাকা জেলার মুন্সীগঞ্জ থানার যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেস গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার করা হবে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। সকাল ১০টায় চেক পোস্টে অবস্থানরত যাত্রী শেখ তপনের ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ট্রলি ব্যাগের বডির ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় অবৈধভাবে রক্ষিত ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার এবং ১০ হাজার ইউরোসহ ১টি মোবাইল জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটককৃত পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছে। জব্দ করা বৈদেশিক মুদ্রাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম