চুয়াডাঙ্গার দর্শনায় পুকুরে ডুবে সিহাব আলী (৮) ও হুসাইন আলম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সিহাব আলী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং হুসাইন আলম একই গ্রামের তরিকুল আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে তারা দু’জন পুকুরে গোসল করতে যায়। পরে বাড়ি ফিরে না এলে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা পুকুরটিতে গোসল করতে গেলে দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম