বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দর্শনায় পতাকা বৈঠকের পর এক ভারতীয় ফেরত


সালাউদ্দীন কাজল: জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-26 17:03:15
দর্শনায় পতাকা বৈঠকের পর এক ভারতীয় ফেরত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠকের পর এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কারাভোগ শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। ফেরত পাঠানো ব্যক্তি হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার সরকার গ্রামের ইসমাইল শেখের ছেলে আরাফাত শেখ (২৮)।

দর্শনা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নাইম আহম্মেদ জানান, অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশ জেল হাজতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সাজার মেয়াদ শেষে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে পতাকা বৈঠক হয়। পরে দু’দেশের থানা পুলিশ এবং চেকপোস্ট বিজিবি কমান্ডার আ: জলিল ও বিএসএফের গেদে ক্যাম্প কমান্ডার শ্রী মহেষ পোদ্দারের কাছে আরাফাত শেখকে হস্তান্তর করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম