আলমডাঙ্গার বেলগাছিতে মটরসাইকেলের ধাক্কায় তহুরা খাতুন(৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্প্রতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৮ নং বেলগাছি ইউনিয়নের বেলগাছি মালিতা পাড়ার এই দুর্ঘটনা ঘটে। নিহত তহুরা খাতুন বেলগাছি মালিথাপাড়ার আব্দুল সাত্তারের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
জানা গেছে, তোহুরা খাতুন গতকাল বৃহস্পতিবার প্রতিবেশির নিকটে মেয়ের পাঠানো টাকা নিতে বাড়ির বাহিরে যায়। এমতঅবস্থায় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেল আরোহী ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় রাস্তার ওপর। ঘটনাস্থলে উভয় ব্যাক্তি গুরুতরভাবে আহত হয়।স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত বলে ঘোষণা করে। অপর জন মোটরসাইকেল আরোহী রায়হান(২০) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
আহত মোটরসাইকেল আরহী একই উপজেলার নাগদা ইউনিয়নের খেজুরতলা গ্রামের বোরখান আলীর ছেলে। তার ব্যবহৃত মটরসাইকেল হোন্ডা সাইন, যার নং চুয়াডাঙ্গা হ ১৪-৪৩৮১
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম