বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে সাবেক কাউন্সিলর ঠান্ডুসহ জামাত–বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-21 17:09:00
জীবননগরে সাবেক কাউন্সিলর ঠান্ডুসহ জামাত–বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে নাশকতা ও দেশদ্রোহী কাজে জড়িত থাকার অভিযোগে জামাত-বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জীবননগর পৌরসভার হাসপাতাল পাড়ার মৃত কাজী মনির উদ্দিনের ছেলে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা কাজী নাসির ইকবাল ঠান্ডু, বৈদ্যনাথপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে জামাত নেতা ইসরাইল হোসেন, আন্দুলবাড়ীয়া বাজার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুর রহমান ও রায়পুর কামারপাড়ার আক্কাচ আলীর ছেলে শরিফুল ইসলাম।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের রোববার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম