বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-15 17:02:00
চুয়াডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চুরি হয়ে থাকে। এর সাথে জড়িত রয়েছে এক শ্রেণির সিন্ডিকেট। চুয়াডাঙ্গা জেলাসহ পাশ্ববর্তী কয়েকটি জেলায় ওই কার্যক্রম চালায় তারা। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ টি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় আরও ৪ জনকে। উদ্ধার করা হয় আরও ৬টি চোরাই মোটরসাইকেল। গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল মিয়া (৩২), একই এলাকার মারজুল রহমানের ছেলে সোহেল রানা (২৬), উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), কুমারি গ্রামের আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (২৩), কুষ্টিয়ার মিরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্বাস উদ্দিন (৪২) ও একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে জমির আলী (৩৫)। 

চুরির সাথে জড়িত থাকার প্রমানসহ তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে । উদ্ধারকৃত মোটরসাইকেল প্রমাণ সাপেক্ষে মূল মালিকদের কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে । 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম