বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে দেড় কোটি টাকা মূল্যের ২ কেজি সোনার বারসহ গ্রেফতার-৩


সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-13 09:43:00
জীবননগরে দেড় কোটি টাকা মূল্যের ২ কেজি সোনার বারসহ গ্রেফতার-৩

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ কোটি ৪৩ লাখ টাকা মূল্যের ১৫৯ ভরি ওজনের ৪টি সোনার ফ্লাট বারসহ ৩ জনকে গ্রেফতার করেছে। 

শুক্রবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে সোনা উদ্ধারের এ ঘটনা ঘটে। এসময় পুলিশ সোনা চোরাচালান চক্রের ৩জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দু'ই সোনা চোরাচালানী আহত হয়েছেন। আহত ওই দু'ই চোরাচালানীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা শুক্রবার রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লবিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর-শাহাপুর সড়ক দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল আলিমের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। রাত ৮টার দিকে টিমটি শাহাপুর গ্রামে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুই জনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের হাতে থাকা হাসুয়া দিয়ে ডিবি পুলিশের উপর হামলা করার চেষ্টা করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তিকালে নিজেদের হাতে থাকা হাসুয়ার আঘাতে দু'ই সোনা চোরাচালানী আহত হয়। এসময় ডিবি পুলিশ একটি প্যাকেটসহ তাদেরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। আটককৃতরা হচ্ছে- জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে আনসার বাহিনীর সদস্য মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), বাড়ান্দী গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে শাহাবুদ্দিন খান (৩৬) এবং ঘুগরাগাছি গ্রামের হাশেম খানের ছেলে আছির উদ্দিন (৪২)। রাতেই হাসপাতালের লবিতে সাংবাদিকদের সামনে উদ্ধারকৃত প্যাকেটটি খোলা হয়। প্যাকেট হতে ৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১৫৯ ভরি এবং বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪৩ লক্ষ ১০ হাজার টাকা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধাসহ পুলিশ ও ডিবির কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম