কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। ওই ভারতীয় নাগরিকের নাম নাসির শেখ। তিনি নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মনপাড়া গ্রামের ছাত্তার আলীর ছেলে।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অবৈধপথে মুজিবনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন নাসির শেখ। পরে মুজিবনগর থানা পুলিশ অবৈধ অনু প্রবেশকারী হিসেবে মেহেরপুরে কোটে সোপর্দ করেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হয়।
সাজার মেয়াদ শেষ হলে শনিবার তাকে দর্শনা সীমান্তে বিজিবি চেকপোস্ট কমান্ডার আব্দুল জলিল ও ভরতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গেদে কোম্পানী কমান্ডার গোপাল চন্দ্র দে-এর নেতৃত্বে পতাকা বৈঠক শেষে ফেরত দেয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম