বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-28 14:44:30
জীবননগরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

চুয়াডাঙ্গার জীবননগরে বৃহস্পতিবার রাতের ১০ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিএডিসির দত্তনগর কৃষি ফার্মের ৫টি বীজ উৎপাদন খামারের ১১৫৫ একর ক্ষেতের বীজধান মাটির সঙ্গে মিশে গেছে।

 এ ছাড়াও আমসহ ব্যাপক ক্ষতিসাধান হয়েছে ভুট্টা ও উঠতি ফসলের। চুয়াডাঙ্গার বিএডিসির দত্তনগরের ৫টি বীজ উৎপাদন খামারের ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। এ ছাড়াও যাদবপুর, গঙ্গাদাসপুর, পাথিলা, সুটিয়া, সোন্দাহ, করিমপুর ও তারানিবাস মাঠের ২৫ হেক্টর জমির ধান শিলাবৃষ্টির কবলে পড়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির ধান মাটির সঙ্গে মিশে গেছে। খবর পেয়ে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধানসহ ঊর্ধ্বতম কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ৫টি খামারের বীজ ধানের ক্ষেত পরিদর্শন করেন।

বিএডিসির পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন মোল্লা জানান, ধান কাটা চলছে। এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে তার খামারের ২৬৬ দশমিক ৩২ একর জমির ধান সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে গেছে। এক ছটাক ধান বীজও সংগ্রহ করার মতো নেই। ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ কোটি টাকা। দত্তনগর ফার্মের জয়েন্ট ডিরেক্টর মো. কামরুজ্জামান শাহিন জানান, পাথিলা খামার ছাড়াও মথুরা ও গোকুলনগর খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। মথুরা খামারে ২৭৮ একর, গোকুলনগর খামারে ৩৯২ একর, করিঞ্চা ফার্মে ১৫২ একর ও কুশাডাঙ্গা ফার্মে ৯৫ একর জমির বীজ ধানের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা।

পরিদর্শনে আসা বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধান বলেন, বীজ ধান ক্ষেতের যে ক্ষতি হয়েছে তাতে আগামীতে কিছুটা হলেও উফশি ও হাইব্রিড জাতের বীজের সংকট সৃষ্টি হবে।

জীবননগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুল আলম জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ২৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে ১০ হেক্টর জমির ধান। সেই সঙ্গে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে আম ও উঠতি ফসলের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম