বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় এক কেজি ওজনের ৮ স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক


সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-12 13:53:30
চুয়াডাঙ্গায় এক কেজি ওজনের ৮ স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত থেকে প্রায় এক কেজি ওজনের ৮ স্বর্ণের ফ্লাটবারসহ সুলতান আহমেদ (৪৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার সকাল ৭টার দিকে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সুলতান আহমেদ চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন ব্যক্তি ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাবে। এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টায় এক ব্যাক্তিকে কেরু অ্যান্ড কোম্পানির গেইট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। টহলদল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির গেইটের সামনে থেকে তাকে আটক করে তল্লাশি করে। 

এ সময় ওই ব্যক্তির পায়ের তালুর সঙ্গে স্কচস্টেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯.৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের ফ্ল্যাট বার জব্দ করে। জব্দ করা স্বর্ণ এবং ১টি মোবাইলসহ সুলতান আহমেদকে আটক করতে সমর্থ হয় বিজিবি। জব্দ করা স্বর্ণের বারের বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণেরবারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্যেশ্যে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণেরবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম