বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-02 15:30:15
জীবননগরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে ৩ হাজার ২৯০ জন কৃষকের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিপ মৌসুমের উফশী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রণোদনার আওতায় বিনামূল্যে তাঁদের এগুলো দেওয়া হলো।

রবিবার বেলা ১১ টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকুনুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগর টগর। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, রবি বিশ্বাস, খায়রুল বাসার শিপলু, আব্দুল কাদের প্রধান, ইশাবুল হক মিল্টন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। পরে প্রণোদনা হিসেবে তালিকাভুক্ত ৩ হাজার ২৯০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি করে উফশী জাতের আউশ ধানবীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পে ৫০ জনকে সবজী বীজ, ৬ ধরনের ফলের চারা, সার, ঝাজরি ও নেট বিনামূল্যে দেওয়া হয়। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম