পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য বাজার মনিটরিং করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন জেলা শহরের বড়বাজার এবং নিউ মার্কেট এলাকায় বাজার মনিটরিং করেন। এসময় তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য এবং রমজান মাসে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
বাজার মনিটরিং কালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেন,উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া , চুয়াডাঙ্গা সদর এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা মার্কেটিং অফিসার,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম