জীবননগর উপজেলার ছয় ইউপিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে ছয়টিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।
রাত সাড়ে ১০ টার সময় জীবননগর রিটার্নিং অফিসার মো. মেজর আহম্মেদ ইউপি চেয়ারম্যান ও সদস্য পদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, জীবননগর উপজেলার উথলীতে আব্দুল হান্নান, মনোহরপুরে সোহরাব হোসেন খাঁন সুরোদ্দিন, কেডিকে খায়রুল বাশার শিপলু, হাসাদহে রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুরে তাহাজ্জত হোসেন মির্জা এবং বাঁকা ইউনিয়ন পরিষদে আব্দুল কাদের প্রধান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ইভিএমে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন।