বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-13 15:17:30
দামুড়হুদায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকী সালামের সভাপতিত্বে আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। 

দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন  দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী সহ জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ প্রমুখ । 

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষক কামাল হোসেন ও গীতা পাঠ করেন শিক্ষক নারায়ণ চন্দ্র পাল।