চুয়াডাঙ্গার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের আয়োজনে অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ প্রমুখ।