চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি জামাতের রাস্ট্র বিরোধী চক্রান্ত, গনতান্ত্রিক ব্যাবস্থা ও সকল উন্নয়ন ধ্বংস করার অপতৎপরতার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী মোঃ জানিফ।
জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফির পরিচালনায় শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।