চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ১ নং উথলী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের মোঃ আফজালুর রহমান ধীরু সংবাদ সম্মেলন করেছেন।
আজ শনিবার বেলা ২ টার সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে উথলী ইউনিয়ন বাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে, জেলার জীবননগর উপজেলার ১ নং উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আফজালুর রহমান ধীরুর কর্মি সমর্থকদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়।
এসময় আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ধীরু জানান,বিশেষ একটি প্রতিকের লোকজন তার নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে হামলা চালাচ্ছে। এমনকি তাকে প্রাণনাশের হুমকি সহ নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য ধারাবাহিক ভাবে হুমকি প্রদান করে আসছে,এছাড়াও যারা বিশেষ প্রতিকে ভোট না দেবে তাদের কে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সাধারন ভোটারদের মধ্যে ভিতি সৃষ্টি করছে, তাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ধীরুর নির্বাচনের প্রস্তাবকারী আব্দুর রাজ্জাক,হামলায় আহত কর্মী আকাশ উথলী ইউনিয়নের আনারস প্রতিকের কর্মী জাহাঙ্গীর হোসেন,আহাদ আলী, মতিয়ার রহমান,সাবদুল ও বাবু সহ অনেকে।