বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা


মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-10 16:58:30
দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি সালাম, দর্শনা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নাসির উদ্দীন। 

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, প্রভাষক জাফর ইকবাল, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, সেলিম রেজা, ছবির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের সিএ ফয়জুল করিম, নাজির সাখাওয়াত হোসেন রাসেল, ডিএসবির প্রতিনিধি এসআই মাহমুদ হাসান, সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।