বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় মহান স্বাধীনতা দিবস সহ বিশেষ দিনগুলো উদযাপনে প্রস্তুতিমূলক সভা


মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-09 16:10:45
দামুড়হুদায় মহান স্বাধীনতা দিবস সহ বিশেষ দিনগুলো উদযাপনে প্রস্তুতিমূলক সভা

দামুড়হুদায় আগামী ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  রোকসানা মিতা। 

প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী সহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। 

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমুখ।