বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা


DhakaReport24.com || 2023-03-08 13:22:45
দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

 চুয়াডাঙ্গার দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলেচনা সভা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ আলোচনা সভা শুরু হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রোকসানা মিতা।

প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদ, উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ সহ সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ প্রমুখ। সভায় অতিথিবৃন্দ নারীর অধিকার সংরক্ষণ ও নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ না করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বর্তমান বিশ্বে নারীরা আর পিছিয়ে নেই, পুরুষের পাশা পাশি তারাও আজ সর্বত্র বিশেষ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন।