বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মুড়ি ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা


আলমগীর কবীর শিপলু, চুয়াডাঙ্গা- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-05 15:43:15
চুয়াডাঙ্গায় মুড়ি ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে মুড়ি ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে একটি মুড়ি তৈরীর ফ্যাক্টরির মালিকের নামে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । 

জানাগেছে, আজ রোববার বেলা ১ টার দিকে জেলার জীবননগর উপজেলার ইসলাম পুর চ্যাংখালী রোডে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ , অভিযানে মুড়ি ফ্যাক্টরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স সরকার ট্রেডার্স এর ভাই ভাই মুড়ি ফ্যাক্টরিকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে ইদুরের বিষ্ঠা মিশ্রিত চাউলে মুড়ি তৈরি, মুড়িতে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, কারখানার চাউলের হলারে পাখির বিষ্ঠা, অস্বাস্থ্যকরভাবে প্যাকেট করা ও প্যাকেটে মেয়াদ মূল্য ইত্যাদি না দেয়ার অপরাধে মালিক মোঃ নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা  জরিমানাসহ  ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান ও এস আই চায়না এর নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম।