বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দর্শনা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আতিয়ার রহমান হাবু নির্বাচিত


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-28 15:43:45
দর্শনা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আতিয়ার রহমান হাবু নির্বাচিত

চুয়াডাঙ্গার দর্শনা পৌর সভায় মেয়র পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিয়ার রহমান হাবু নির্বাচিত হয়েছেন। দর্শনা পৌর সভার মেয়র পদে উপনির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য ছিল। নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী আতিয়ার রহমান হাবু ছাড়া এ পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটগ্রহন হচ্ছেনা।

 তিনিই  দর্শনা পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হলেন। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে আতিয়ার রহমান হাবুকে নিয়মানুযায়ী গণবিজ্ঞপ্তির মাধ্যমে  মেয়র পদে ঘোষনা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ২৭ ডিসেম্বর  ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দর্শনা পৌর আওয়ামী লীগের  সভাপতি ও চার বারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান। তার মৃত্যুর পর দলীয়ভাবে মনোনয়ন পান প্রয়াত মতিয়ার রহমানের মেজ ভাই ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও দর্শনা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  আতিয়ার রহমান হাবু। অন্যদিকে পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আসলাম আলী তোতা ও স্বতত্র প্রার্থী প্রভাষক আরিফুজ্জামান মেয়র পদে প্রার্থী হন। ২০ ফেব্রুয়ারী যাচাই বাছাই পর্বে শেখ আসলাম আলী তোতার প্রার্থীতা বাতিল হয়।অপর প্রার্থী প্রভাষক আরিফুজ্জামান ২২ ফেব্রুয়ারী তার প্রার্থীতা প্রত্যাহার  করে নেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম