চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ রোববার বেলা ১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার ও রুদ্রনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মুদিখানা, পোল্ট্রি ফিড, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় রুদ্রনগর এলাকায় মেসার্স সোহাগ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য পোল্ট্রি ফিড, কীটনাশক ও খাদ্যপণ্য বিক্রয় ও প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ সোহাগ রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা, একই এলাকায় মেসার্স লিমা স্টোরের মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে দর্শনা পুরাতন বাজার এলাকায় মেসার্স মীম পোল্ট্রি কর্ণার নামক ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এসময় প্রতিষ্ঠানে মুরগি ও প্রাণীর মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ভিনেগার প্রদর্শন ও বিক্রয় করার অপরাধে মালিক মোঃ মেহেদী হাসানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতের জন্য সতর্ক করে নির্দেশনা দেয়া হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়। পরবর্তীতে উপস্থিত জনসাধারণকে এ সকল বিষয়ে সচেতন ও লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন দর্শনা থানা পুলিশের একটি টিম।