বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় হেরোইন রাখার দায়ে এক মাদককারবারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড


সালাউদ্দীন কাজল - জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-26 17:26:45
চুয়াডাঙ্গায় হেরোইন রাখার দায়ে এক মাদককারবারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

চুয়াডাঙ্গায়  হেরোইন রাখার দায়ে এক  মাদককারবারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে। 

 


মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনের ভাড়া বাড়ি থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। ৮ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।