বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ 


চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2023-02-25 20:34:45
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ 

চুয়াডাঙ্গায় বিএনপি, জামাতের রাষ্ট্রবিরোধী চক্রান্ত,গনতান্ত্রিক ব্যাবস্থা ও সকল উন্নয়ন ধবংস করার অপতৎপরতার বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার বিকেল সাড়ে ৪ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শহীদ হাসান চত্বরে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। 

জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড,আব্দুল মালেক,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান চৌধুরী জিপু, ও জেলা যুবলীগের যুগ্মআহবায়ক জিল্লুর রহমান।

জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এ্যাড শফিকুল ইসলাম শফির পরিচালনায় শান্তি সমাবেশে আরো রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়ের আহমেদ সিব্বির,ও জেলা ছাত্র লীগের সাবেক সেক্রেটারী মোঃ জানিফ, শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের  নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম