বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

যথাযোগ্য মর্যাদায় জীবননগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


সালাউদ্দিন কাজল - জীবন নগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-21 13:22:30
যথাযোগ্য মর্যাদায় জীবননগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গার জীবননগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে। জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামা, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, জীবননগর প্রেসক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে এসব কর্মসূচি পালন করেন।


সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জীবননগর ডিগ্রী কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরী শোভাযাত্রা বের করে। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি উপধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।