বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান ১০টি স্বর্ণের বার উদ্ধার


সালাউদ্দীন কাজল - জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-10 20:20:45
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান ১০টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। শুক্রবার বিকেল ৩ টার সময় দামুড়হুদা উপজেলার সদরপাড়া গ্রামের একটি মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি। বিকেল ৫ টার সময় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মো. ইশতিয়াক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা গোপান সংবাদের ভিত্তিতে জানতে পারেন শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে স্বর্ণের একটি বড়ো চালান ভারতে পাচার করা হবে।

এ সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির নায়েব সুবেদার মো. আলাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের ৯২ নং মেইন পিলার এবং ১০ নং সাব পিলার হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক এলাকায় মাঠের মধ্যে ওৎ পেতে থাকে।

বিকেল ৩ টার দিকে বিজিবি সদস্যরা দেখতে পান এক চোরাকারবারী সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ওই চোরাকারবারী তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতে দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহলদল কসটেপ দ্বারা মোড়ানো সাদা ও কালো রংয়ের তিনটি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেটগুলোর মধ্যে থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করে। এ বিষয়ে দামুড়হুদা থানায় মামলা করতঃ আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।