চুয়াডাঙ্গায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন,বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী নঈম হাসান জোয়ার্দ্দার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার ০৪ টি উপজেলার স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী রা উপজেলা ভিত্তিক পৃথক পৃথকভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।