চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ছানোয়ার হোসেন (৪৫) নামে এক পাওয়ারট্রলি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার শিমুলতলা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ছানোয়ার হোসেন জীবননগর উপজেলার কালা গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২ টার দিকে জীবননগর উপজেলার শিমুলতলা নামকস্থানে পাওয়ারট্রলি ও আলমসাধুর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে
পাওয়ারট্রলি চালক ছানোয়ার হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এসময় পথচারীরা মুমূর্ষু অবস্থায় ছানোয়ার হোসেনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম