চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও গুরুত্বর আহত একজন আরোহী। শনিবার দুপুর ৩ টার দিকে মোড়ভাংগা দাস পাড়া মোড়সংলগ্ন হাটবোয়ালিয়া টু আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, আলমডাঙ্গা থানার কুলপাড়া গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে মামুন (২৫)। আহত ব্যক্তি হলেন, কুষ্টিয়া মিরপুর থানার আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে রাজিব (২৫)।
জানা গেছে, আলমডাঙ্গা থানার মোড়ভাংগা দাস পাড়া মোড়সংলগ্ন হাটবোয়ালিয়া টু আলমডাঙ্গা সড়কে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয় । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদি নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুন নামের এক জনকে মৃত ঘোষণা করে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়াতে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত মামুন সৌদি প্রবাসী। তিনি গত একমাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নববধূর হাতের মেহেদির রং না মুছতেই লাশ হল মামুন।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম