বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় হুন্ডির টাকাসহ এক চোরাকারবারী আটক 


সালাউদ্দীন কাজল - জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
DhakaReport24.com || 2023-01-26 17:04:45
চুয়াডাঙ্গায় হুন্ডির টাকাসহ এক চোরাকারবারী আটক 

চুয়াডাঙ্গার জীবননগরে হুন্ডির ১৩ লাখ টাকাসহ রাজন আহাম্মদ নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনস্থ মাধবখালী বিওপির সদস্যরা মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে হুন্ডির টাকাসহ ওই  চোরাকারবারীকে আটক করে। 

আটককৃত রাজন আহাম্মদের বাড়ি জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে। 

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, মাধবখালী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাধবখালী গ্রামের রাজন আহাম্মদ নামে এক চোরাকারবারী ভারতীয় নাগরিকের কাছ থেকে হুন্ডির মোটা অঙ্কের বাংলাদেশী টাকা ভারতীয় সীমান্ত হতে বাংলাদেশে নিয়ে আসবে। 

এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল মাধবখালী সীমান্তের ৭৫ নং মেইন পিলারের কাছে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে সীমান্ত থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারী রাজন আহাম্মদকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারী দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা ধাওয়া করে সীমান্ত থেকে রাজন আহাম্মদকে আটক করে এবং তার কোমরে লুকানো অবস্থায় হুন্ডির বাংলাদেশী ১৩ লাখ টাকা জব্দ করে। 

আটককৃত রাজন আহাম্মদ বিজিবিকে জানিয়েছে, জব্দকৃত টাকা ভারতীয় এক নাগরিক সীমান্তের শুন্য রেখায় তার কাছে দিয়েছে বাংলাদেশের জীবননগর শহরে পৌছে দেয়ার জন্য। জব্দকৃত হুন্ডির টাকাসহ রাজন আহাম্মদকে জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম