চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পানির কারখানায় জরিমানা ও দুটি কারখানা কারখানাকে পানির টেস্ট রিপোর্ট না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা সহকারী পরিচালক সজল আহম্মেদ জেলা সদরের কোর্টপাড়া ও বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কোর্টপাড়া মেসার্স একুয়া ফ্রেশ ড্রিংক ওয়াটার নামক পানির কারখানায় পানির টেস্ট রিপোর্ট ও লাইসেন্স ব্যতীত অবৈধ ও অস্বাস্থ্যকরভাবে পানি বোতলজাত ও বাজারজাত করার অপরাধে এর মালিক মোঃ সাঈদ আশীককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ দিনের জন্য কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় ।
পরবর্তীতে একই এলাকায় মেসার্স ইসরা ড্রিংকিং ওয়াটার নামক পানির কারখানায় তদারকি করা হয়। এসময় পানির জারে মেয়াদ, মুল্য অর্থাৎ মোড়কীকরণ বিধি অমান্য করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ মনিরুল ইসলামকে ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাগানপাড়ায় মেসার্স লাইফ ওয়াটার নামক পানির কারখানাকে জনস্বাস্থ্য প্রকৌশল থেকে পানির টেস্ট রিপোর্ট না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়।
এসময় আরো বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করে এ ব্যাপারে সতর্ক করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম