চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র ও শিল্পকলা একাডেমির অসহায় শিল্পীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এই প্রচন্ড শীতে তারাদেবী ফাউন্ডেশন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের মাধ্যমে যে উষ্ণতা ছড়াচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
চুয়াডাঙ্গা স্টার ক্লাবের সভাপতি রিয়াজুদ্দিন জোয়ার্দার রিয়াজের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু ও সংলাপ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ।