বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ডসহ গ্রেফতার - ৩


আলমগীর কবীর শিপলু - চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-23 17:36:15
চুয়াডাঙ্গা পুলিশের  বিশেষ অভিযানে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ডসহ গ্রেফতার - ৩

চুয়াডাঙ্গা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ডসহ ৩ জনকে গ্রেফতার করেছে। 

ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার ও অপরাধ নিবারণের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে । তারই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে  চুয়াডাঙ্গা পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায়
সদর থানা পুলিশের একটি টিম শহরের দৌলাৎদিয়াড় এলাকায় অভিযান চালায়।

সেখানে ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অপরাধে দৌলাৎদিয়াড় দক্ষিণ পাড়ার মহিদুল ইসলামের ছেলে মুন আহমেদ ইমন(২৫), মৃত আশরাফ আলীর ছেলে মোঃ আকিব হোসেন (২৪) ও কলিম উদ্দিন বিশ্বাসের ছেলে মো:সম্রাট আলী ওরফে কামরান (২৬)  কে আটক করেন।


ঘটনাস্থল হইতে গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন  এবং জুয়ার কাজে ব্যবহৃত বিকাশের ২ হাজার ১ টাকা জব্দ করা হয় ।


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।