বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার সীমান্ত থেকে সোনার বারসহ আটক ১


সালাউদ্দীন কাজল - জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-16 07:20:15
চুয়াডাঙ্গার সীমান্ত থেকে সোনার বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে সোনার বারসহ ইমন আলী (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। ইমন আলী ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন বারাদী সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে বড়ো ধরণের স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির হাবিলদার মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ৮০ নম্বর মেইন পিলার এবং ৪ নম্বর সাব পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর কবরস্থান এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পর তার দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে টেপে মোড়ানো ২০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ১৬৪ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৯৩ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।