চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আসমানখালি বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি প্রতিষ্ঠানে নগদ ৮হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত ।
জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি বাজারে আজ ১২-০১-২৩ রোজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ভ্রাম্যমান আদালতে মেসার্স জনতা ট্রেডার্সের মালিক মো: হাশেম রেজার ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল স্কেল এর জন্য বিএসটিআই অনুমোদনের সনদ না থাকায় ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ অনুসারে অনুচ্ছেদ ৩২এর (১) ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও একই বাজারে ‘আমাদের সেতু হোম সার্ভিসের’ মালিক আবুল কালাম আজাদকে ট্রেড লাইসেন্স ও ডিজিটাল স্কেল পরিচালনার বিএসটিআই অনুমোদনের সনদ না থাকাই একই ধারাতে নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমান মোবাইল কোট যৌথভাবে পরিচালনা করেন এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা মোঃ হুমায়ুন কবির ও নজরুল ইসলাম সহ তার ফোর্স।
মোবাইল কোট পরিচালনা শেষে বাজার মালিকদের নতুন বছরের ট্রেড লাইসেন্সের হালনাগাদ এবং সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম