আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি আল- আমিন হোসেনঃ বাংলাদেশের ভেতর আজ চুয়াডাঙ্গা জেলাতে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা জেলা বাসি ।
চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকায় আলমডাঙ্গাতে সবথেকে বেশি সমস্যা পড়েছে দিনমজুর, রিকশাচালক, শিশু,বৃদ্ধ, রোগী, পশু-পাখি এবং বস্ত্রহারা হারা মানুষেরা।
জন মানুষ প্রায় শূন্য আলমডাঙ্গার প্রধান প্রধান সড়কগুলোতে । খুব বেশি দরকারি কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে আসছে না। তীব্র শীতের কারণে গ্রামীণ জনপদ সহ রাস্তার প্রধান প্রধান জাগায় আগুন জ্বালিয়ে গা গরম করতে ব্যস্ত সাধারন মানুষ ।
আলমডাঙ্গা এবং এর আশপাশের এলাকা কুয়াশাচ্ছন্নতে ঢাকা । বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। প্রচণ্ড কুয়াশার চাপ থাকায় সূর্যের দেখা মিলছে না। সকাল থেকে কুয়াশার চাপ বেশি থাকায় প্রধান প্রধান সড়কে গাড়ির হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে । চুয়াডাঙ্গা জেলাতে বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কিন্তু আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলাতে ৮দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।যার কারণে অনেকটাই স্থির হয়ে পড়েছে এই এলাকার জনজীবন।
উল্লেখ্য যে সীমান্তবর্তী জেলা হওয়াতে গরমের সময় গরম এবং শীতের সময় শীত বেশি হওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই জেলার বাসিন্দাদের ।