বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

নতুন বছরের শুরুতেই বিদ্যুতস্পষ্ট হয়ে  প্রাণ হারালো  দুই সন্তানের জনক 


আলমডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-01 22:24:15
নতুন বছরের শুরুতেই বিদ্যুতস্পষ্ট হয়ে  প্রাণ হারালো  দুই সন্তানের জনক 

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাতে  বড়বোয়ালিয়াতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে সকাল দশটার সময় হৃদয় (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়।

স্থানের সূত্রে জানা যায় হৃদয় ইলেকট্রিক মিস্ত্রি হওয়ায় অন্যান্য দিনের মতো  রবিবার সকাল ৯ টার সময় নিজ বাড়ি থেকে ওসমানপুর এক বাসায় কাজের উদ্দেশ্যে রওনা হয় হৃদয় ।  সেখানে যেয়ে  বাসায় কাজ করার জন্য নিচ থেকে উপরে  দ্বিতীয় তলায় এস এস পাইপ উঠানোর সময়ে পাশে থাকা বিদ্যুতের মেন তারের সাথে এস এস পাইপ স্পর্শ করলেই ঘটনাস্থলেই  তিনি জ্ঞান হারান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে  উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী  নিয়ে যাওয়ার পথে  তিনি মৃত্যুবরণ করেন।

নিহত হৃদয় আলমডাঙ্গা উপজেলা বড়বোয়ালিয়া মৃত আব্দুল আলীমের ছেলে। তিনি  দুই কন্যা  সন্তানের জনক। উল্লেখ্য যে গত ছয় মাস আগে তিনি দ্বিতীয় কন্যা  সন্তানের জনক হয়েছিলেন হৃদয় । 


ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম