চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বছরের প্রথম দিন রোববার সকাল ১০ টার সময় অন্যান্য বছরের মতো এবারও আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৬ শ' শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে এ বই বিতরণ করা হয়। উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংবাদিক সালাউদ্দীন কাজল প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বইগুলো বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সরজিৎ কুমার কর্মকার, এনামুল হক, সেলিম হোসেন, লুৎফর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম