বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড


DhakaReport24.com || 2022-12-29 14:21:00
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এ জেলায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ।

এরপর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১১টায় রেকর্ড হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের দিনে দেশের সর্বনিম্ন।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন জেলার আবহাওয়া অফিসের ইনচার্জ রাকিবুল হাসান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম