বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-12-23 22:35:45
নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ আরও দুইজন।

আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উথলী গ্রামের মৃত নজির আহমেদের ছেলে। আহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আব্দুল হামিদ। এসময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত মোটরসাইকেল চালক ও এক আরোহীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে, তাদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান আব্দুল হামিদ। তিনি কোমরে ও মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম