বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা


জীবননগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-12-13 16:24:30
জীবননগরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারিক হোসেন (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে মাদককারবারীরা।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারিক হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত তারিক হোসেন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মসজিদপাড়ার রবগুল হোসেনের ছেলে। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, সোমবার রাত ১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৬৮ নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে কয়েক জন মাদককারবারী ভারত থেকে ফেনসিডিল আনার জন্য দাঁড়িয়ে ছিলো। এসময় তারা ওই স্থানে তারিক হোসেনকে দেখতে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তারিক হোসেনকে উদ্ধার করে রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এ হত্যাকান্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম